ঢাকার ধানমন্ডি লেকে গাছের চাপায় মোস্তাফিজুর রহমান নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার করিন মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ মে) সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান বিআইডিএ’র প্রকৌশলী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং । মোস্তাফিজুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাটাচমেন্টে।