আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চবি শাখা ছাত্রলীগের কিছু অংশ।আজ বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে মিছিল হচ্ছে ক্যাম্পাস জুড়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এসময় তাদের ‘অবৈধ কমিটি মানিনা মানবোনা’ ‘টাকায় কেনা কমিটি মানিনা মানবোনা’ ইত্যাদি স্লোগান দেয়। বিভিন্ন হলে কয়েকদিন যাবত নানা গন্ডগোল হচ্ছে বলে জানান সাধারণ ছাত্ররা।

জানা যায়, বুধবার রাতে কমিটি ঘোষনা হচ্ছে এমন গুঞ্জনকে কেন্দ্র করে মধ্যরাতেই উত্তপ্ত হয়ে উঠে চবি ক্যাম্পাস। এসময় ছাত্রলীগের বগিভিত্তিক সংঘটন সিএফসি কর্মীরা হল থেকে বেরিয়ে পড়ে এবং অন্যান্য হলে গিয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের

কর্মীদের ওপর হামলা চালায়। এর জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সিএফসি কর্মীরা ধাওয়া দিয়ে সুজনের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং হলে ব্যাপক ভাংচুর চালায়।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে ত্যাগী ও পরিক্ষিত ছেলেদের বাদ দিয়ে যাদেরকে নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, প্রথা অনুযায়ী এবারো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওফেল গ্রুপ থেকে সভাপতি এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের গ্রুপ থেকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের কমটি ঘোষনা করা হবে।

এ বিষয়ে জানতে কেন্দীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ।এর পড়ে চবির কমিটি ভালভাবে আশা করা যায় না ।