আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতাদেশ দেন।গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ওপর স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কিনা সে বিষয়ে আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার নিজ কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন। এ আদেশের কপি হাতে পেলে আমরা সিদ্ধান্ত নেব, চেম্বার আদালতে আপিল করবো, কি করবো না।

সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ স্থগিতাদেশ দেন।

রুলে গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ।

উল্লেখ্য, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা ছিল। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এখানে ভোটার ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।