মুক্তিযুদ্ধের ধ্বনী ‘জয় বাংলা’ শ্লোগান না দিলে স্বাধীনতা বিশ্বাস থাকে কী করে, সে প্রশ্ন রেখেছেন মন্ত্রী শাজাহান খান। নতুন প্রজন্মকে এই স্লোগানে বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে জয় বাংলার নিন্দা করতে ধর্ম ব্যবহার করে যে সমালোচনা করা হয় তারও জবাব দেন মন্ত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শাজাহান খান। তিনি বলেন, ‘একটি বিষয়ের প্রতি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেন কেউ কটাক্ষ না করে। যে ব্যক্তি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না, জয় বাংলা শ্লোগান দেয় না, সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’
“যদি আমাদের নবী নিজের মাটির জন্য ‘জয় মক্কা’ বলতে পারেন, তা হলে আমার মাটির বিজয়ের জন্য কেন ‘জয় বাংলা’ বলতে পারব না?’।
বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, ‘দেশে গণহত্যা দিবস বিএনপি কোন দিন পালন করতে পারবে না। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিশ্বের ১১৪টি দেশ মিলিত হয়ে একটি সম্মেলনে বসেছিলেন এবং সেখানে একটি চুক্তি হয়েছিল ২০০২ সালের পূর্বে যে সমস্ত দেশে গণহত্যা হয়েছিল সেসব দেশে এর কোন বিচার হবে না। খালেদা জিয়া আর কোন দিন বলতে পারবে না যে, সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক।’





