ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টারিং করেছে বাংলাদেশ ছাত্রদল।আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে পোস্টারিং করেন কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মুক্তি চেয়ে পোস্টারগুলো লাগানো হয়।
আজ শুক্রবার সকালে সরেজমিন তার নাম সংবলিত এসব পোস্টার দেখা গেছে। পোস্টারে এই ছাত্রদল নেতা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিদাবি করেছেন। সেখানে বর্তমান সরকারের পদত্যাগও দাবি করা হয়।





