আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দেশের নির্বাচন আপনার ছেলে-মেয়ের বিয়ে নয় যে আপনি যাকে ইচ্ছে দাওয়াত দেবেন আর যাকে ইচ্ছা দাওয়াত দেবেন না। নির্বাচন ১৬ কোটি মানুষের অনুষ্ঠান।

দেশের দুই সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। আমি নির্বাচন দেখছি না। এটা আসলে বাংলাদেশের মানুষকে বাইরে রেখে একটা নীলনকশার আয়োজন।তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আইনের শাসন শেষ হয়ে যায় সেখানে মানুষ আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা আশা করে। আমি আশা করি আগামী দিনে আইনজীবীরা আরো শক্তিশালী ভূমিকা পালন করবে।

সমাবেশে আরো বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকে।