আজ ফেসবুকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য পাওয়া গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

উনিশ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় খালেদা জিয়ার বক্তব্যে বলতে শোনা যায়, ‘আপনারা যতই বলেন আন্দোলন, আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি, এখানে পরিবারের মধ্যে গণ্ডগোল আছে।

তারেক রহমানকে তো আপনারা ভালো করেই চেনেন, বউয়ের সঙ্গেও গণ্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’

সেই ভিডিওটিতে বেগম খালেদা জিয়া কবে কোথায় এমন বক্তব্য দিয়েছেন তা নিয়ে কিছু বলা হয়নি।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শাইরুল কবির খান বলেন, চেয়ারপারসন কারাগারে থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন তা আমার বোধগম্য নয়, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এটা তার অংশ। তবে এ ভিডিও নিয়ে চলছে ব্যপক আলোচনা সমালোচনা।