শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার চিকিৎসকেরা খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার ব্যক্তিগত চিকিৎসক নিউরো সার্জন ওয়াহিদুর রহমান। এমনকি চিকিৎসা দেওয়া না হলে অন্ধ ও পঙ্গুও হয়ে যেতে পারেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে ওয়াহিদুর রহমান বলেন, ওনার এখন বেশি সমস্যা ঘাড়ে। ঘাড়ের হাড়গুলো ক্ষয় হয়ে নার্ভ চাপা পড়ে গেছে। ডান হাতে যত শক্তি পাচ্ছেন বাঁ হাতে পাচ্ছেন না। তাই বাঁ হাতে কিছু ধরলে তা পড়ে যাচ্ছে। তবে খালেদা জিয়ার মানসিক জোর অনেক বেশি বলেও জানান তিনি।

খালেদা জিয়ার হাতের আঙুল ফুলে গেছে। কোমরের হাড় ক্ষয় হয়ে সরু হয়ে গেছে। তাই তিনি হাঁটতে পারছেন না। শরীর দুর্বল হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক।

আরেক চিকিৎসক সিরাজউদ্দিন আহমেদ বলেন, যতটুকু শুনেছি, ওনার হাত বাঁকা হয়ে গেছে। সমস্ত কাজ করতে পারছেন না। ওনার হাঁটুর যে অবস্থা, চলাফেরা করতে পারছেন না। হাঁটুর অবস্থা করুণ।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জারিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। প্রথম শ্রেণীর কারাবন্দি হিসেবে বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।কারাবন্দির পর থেকেই খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা।