সাত বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে গাছে বেঁধে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলের প্রদেশ তামিলনাড়ুতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পুলিশ জানিয়েছে, সাত বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে।

রবিবার রাতে তেলেঙ্গানার নিজামাবাদ জেলার ডোনকেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ধর্ষণের অভিযোগে ৪৫ বছর বয়সী সায়ান্নাকে গাছের সঙ্গে বাঁধে একদল গ্রামবাসী। পরে তাকে পাথর নিক্ষেপ ও লাঠি দিয়ে পেটানো হয়। উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে মারা যায় ওই ব্যক্তি।

পেশায় দিনমজুর সায়ান্না মাদক সেবনের পর মাতাল অবস্থায় তার প্রতিবেশি একটি পরিবারের ৭ বছরের মেয়ে শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে ধর্ষণ করে।

শিশুটির রক্তপাত ও কান্না দেখে গ্রামবাসীরা তার বাবা-মাকে খবর দেন। ওই সময় শিশুটির বাবা-মা কৃষিক্ষেতে কাজ করছিলেন। পরে গ্রামের পাশ্ববর্তী একটি হাসপাতালে শিশুটিকে নিয়ে যান তার বাবা-মা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তারা সায়ান্নাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধে পাথর নিক্ষেপ ও লাঠি পেটা করেন। এরপর সেখানেই অবচেতন হয়ে পড়লে স্থানীয় কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই মারা যান ওই ব্যক্তি।

পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে যারা ধর্ষণের অভিযোগে সায়ান্নাকে পিটিয়ে হত্যা করেছেন; তারা আত্মগোপনে রয়েছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন