কোটা সংস্কার আন্দোলনে এবার যোগ দিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। গতকাল রাতে তিনি কোটা সংস্কার নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি বার্তা দেন। সেখানে তিনি বলেন, ‘গণতন্ত্রবন্দী চার দেওয়ালে, আর মেধা বন্দী কোটায়।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের আন্দোলন শাহবাগসহ সারা দেশে চলছে, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’ এমনই স্লোগানে গত ৭ এপ্রিল থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি।
উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ছিলেন ববি হাজ্জাজ। এছাড়াও ববি হাজ্জাজ বাংলাদেশের প্রিন্স হিসেবে পরিচিতি পাওয়া আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে।





