সোমবার রাতে বিএনপির মনোনয়ন সভায় গাজীপুর এবং খুলনায় সিটি করপোরেশনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে। গাজীপুরে হাসান উদ্দিন সরকার এবং খুলনায় নজরুল ইসলাম মঞ্জু বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাত পৌনে ১০ টার দিকে দুই সিটিতে বিএনপির মনোনয়নের কথা জানা যায়। সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে তারেক জিয়ার কথা হয়। তখন দুজনের মনোনয়ন দেওয়ার কথা বলেন তারেক জিয়া। আর মির্জা ফখরুল তারেকের চাহিদা অনুযায়ী দুজনের মনোনয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নেন।
এই মনোনয়নের মাধ্যমে এটিই আরেকবার প্রমাণিত হলো হলো যে, বিএনপিতে জিয়া পরিবারের কথাই শেষ কথা।





