বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের কাছে তারেক জিয়াকে ফেরত চাইবে। তারেক জিয়া ছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত যুদ্ধাপরাধী এবং সেখানে বাসবাসরত কয়েকজন যুদ্ধাপরাধীর সন্তানকে ফেরত চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আগামী ১৬ এপ্রিল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর হলেও যুক্তরাজ্যের সঙ্গে বন্দী বিনিময়সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলেছে, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ‘বন্দী বিনিময় চুক্তি’ চূড়ান্ত প্রায়। আমরা চেষ্টা করছি, এই সফরে এই চুক্তি স্বাক্ষর করতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ওই চুক্তি স্বাক্ষরিত হলে তারেক জিয়া এই চুক্তির আওতায় আসবে এবং তাঁকে দেশে ফেরত আনা যাবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারেক জিয়া ছাড়াও যুক্তরাজ্যে কয়েকজন মানবতাবিরোধী অপরাধী দীর্ঘদিন ধরে বসবাস করছে। এছাড়াও কয়েকজন দণ্ডিত যুদ্ধাপরাধীদের সন্তান লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে লন্ডনে বাংলাদেশ ষড়যন্ত্রের বিষয়টিও উত্থাপিত হবে বলে জানা গেছে।





