বর্তমানে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সামাজিক যোগযোগ মাধ্যমে চোখে পড়ছে এ নিয়ে অনেকে অনেক কিছু লিখছেন। এদিকে এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একটু আগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘বাংলাদেশই কি পৃথিবীর এক নম্বর ব্যাংক ডাকাতের দেশ? দুনিয়ার আর কোনো দেশে কি এতো বেশি সংখ্যক ব্যাংক ডাকাত আছে?’
এদিকে ইমরানের এ বিষয়ে কথা বলতে দেখে নানা জনের নানা মন্তব্য করতে লক্ষ করা যাচ্ছে। এক ব্যক্তি লিখেছেন, ‘এই সব বলে আবার কোন বিপদে পড়েন আল্লাহ্ জানে কাল হয়তো দুদক আপনাকে নোটিশ পাঠাবে।’ এর উত্তরে ইমরান লিখেছেন, ‘এইদেশে কিছুই অসম্ভব না।’





