আমার এস.এস.সি পরীক্ষার পর ফোনে একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। সে আগেই আমায় কোচিং সেন্টারে দেখে ও আমার নাম্বার কালেক্ট করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ধীরে ধীরে বেশ ভালই ফ্রেন্ডশীপ হয় দুজনের। ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও পরিচয় হয়। তবে এক বছর যেতেই ওর বন্ধু আমায় প্রপোজ করে। ভীষন কান্নাকাটিও করে, আমি রাজি হইনি। কারণ,আমি ওকেই পছন্দ করতাম, ওর বন্ধুকে না।

এইচ.এস.সি পরীক্ষার কিছুদিন পূর্বে ও আমায় প্রপোজ করে আর আমি রাজি হই। ওর বন্ধুটা আমাদের রিলেশনে অনেক প্যাঁচ করে, তবে কোন লাভ হয়নি। ও রেজাল্টের পর দেশের রাজধানী ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে EEE তে ভর্তি হয় আর আমি চট্টগ্রামের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। রিলেশনের তিন বছর পর ও আমায় বলে ওর আগে একটা রিলেশন ছিল। আর ওর মা-বাবা নেই, যাদের ও মা বাবা বলে তারা আসলে ওর চাচা চাচি। এরপরেও আমাদের রিলেশন ভালই চলছিল। এর কারণ আমি ওকে খুব ভালবাসতাম।

খুব কম দেখা হত আমাদের কিন্তু কথা হত নিয়মিত। ও চট্টগ্রাম আসত শুধু ঈদের সময় আর আমি তখন বাসার কাজ, গেস্ট নিয়ে খুব ব্যস্ত থাকতাম। আর এইটা নিয়ে ও ভীষন ঝগড়া করত, আমি তাকে লাভ করি না, এইসব বলতে থাকে। আর আমার সাথে রাগ করে ছয়মাস যোগাযোগ করেনা। এতে আমি খুব কষ্ট পেয়েছি।

অনেক ম্যাসেজ দিলাম তবে রিপ্লাই নেই। অনেকদিন পর একদিন সে দেখা করল। আমরা একসাথে দুইঘন্টা ছিলাম, ও জোর করে আমার সাথে যা ইচ্ছা সব করলো। এক সময় আমি বেহুশ হয়ে যাই। তবে আমি কিছুই বললাম না, কিছুক্ষন পর শুধু বলেছি “আর দেখা হবে না, কখনোও না”। ও কথাটা হেসেই উড়িয়ে দিল। তবে আমি সকল যোগাযোগ, এমন কি আমার নাম্বার পালটে ফেললাম এবং ফেসবুক থেকে ব্লক করে দিলাম।

আজ ৩ বছর আমি সিঙ্গেল রয়েছি, আমার পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে। আপাতত বিয়ে করার ইচ্ছে নেই। কিছুদিন আগে ও আমার মোবাইল নাম্বর কালেক্ট করে আমায় কল দেয়। ওর একটাই কথা আমার সঙ্গে দেখা করতে চায়। অনেক রিকুয়েস্ট করছে তবে, আমি রাজি হচ্ছিনা। আসলে ওর প্রতি আমার এখন কোন ফিলিংসই নেই। আমি যে সিঙ্গেল সেটা আমার আসে পাশের কেউ বিশ্বাস করেনা। তাদের ধারণা দেখতে সুন্দর মেয়েরা সিঙ্গেল থাকেনা। আর আমি কোন রিলেশনেও যেতে পারছিনা।

ঐ দিকে আজও সে আমায় বলে যে সে আমায় ভালবাসে। আমার সঙ্গে দেখা করতে চায়। আমি ঠিক বুঝতে পারছি না কি করবো? দেখা করবো কিনা সেটাও বুঝতে পারছিনা? আমার ফ্যামিলি বেশ উচ্চ শিক্ষিত এবং গুছানো আর ওর পরিবার বলতে ওর চাচা চাচির পরিবার। ভীষন দ্বিধা দ্বন্দে আছি।”

পরামর্শ: আপনি একবার ছেলেটির সাথে দেখা করতে পারেন ……আর হ্যাঁ আপনার যদি ভালো লাগে বা মনে হয়। যদি একেবারেই ভালো না লাগে তাহলে পরিবারের সবার মতে দেখেশুনে ভালো বা আপনার সঙ্গে মেলে এরকম একটি ছেলেকে বিয়ে করে ফেলুন। দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।