এই তরুণ যা করেছেন, সেটা সিনেমার কাহিনীকে হার মানাবে। প্রেমিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ইতোমধ্যেই ওই তরুণকে আটক করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, কয়েকদিন আগে নিউজিল্যান্ডের রোটুনার ওই তরুণ তাড়াহুড়ো করে নিজের প্রেমিকার বাড়িতে যান। কয়েকজন যুবক মারধর করে জোরপূর্বক তাকে বিষ খাইয়ে দিয়েছে বলে তরুণীকে জানান ওই তরুণ।
তরুণীর অভিযোগ, এর পর ওই যুবক তাকে জানান যে বিষ খাওয়ানো হয়েছে, সে বিষের কোনো অ্যান্টিবায়োটিক নেই। ৪৮ ঘণ্টার মধ্যে ঘাম ঝরানোর মতো কোনো পরিশ্রমের কাজ না করতে পারলে, বিষের প্রভাবে তার মৃত্যু হতে পারে।
ওই তরুণীর দাবি, এর পরেই তিনি মেইল পান। মেইলে বলা হয়েছে, ওই যুবকের সঙ্গে যৌন সম্পর্ক না করলে, বিষের প্রভাবে মৃত্যু হবে যুবকের। পর পর এমন কয়েকটি মেইল পেয়ে শঙ্কিত যান ওই তরুণী।
কিন্তু এর পরেই মেইলের লেখা দেখে সন্দেহ হয় ওই তরুণীর। মেইলে ওই তরুণীর যে নাম লেখা হয়েছে, সেই নামেই ওই যুবক তাকে ডাকতেন। তখনই গোটা বিষয়টি তার এক বান্ধবীকে জানান ওই তরুণী। পরে পুলিশের জেরায় ওই যুবক গোটা ঘটনার কথা স্বীকার করে নেন।
জানা গেছে, প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেই এই ফন্দি আটেন তিনি। তবে ফন্দি এঁটেও কাজ না হওয়াতে, আপাতত কারাগারে দিন কাটাতে হচ্ছে ওই যুবককে।





