কারাবন্দীদের জন্য টেলি আলাপের ব্যবস্থা করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমেরউদ্বোধন করেন। এর ফলে এখন থেকে একজন কারাবন্দী মাসে দুবার করে মোবাইলে তাঁর নিকটজনের সঙ্গে কথা বলতে পারবেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে এটি শুধু দেশে নিকটজন নাকি বিদেশে অবস্থানরত নিকটজন তা স্পষ্ট নয়। অবশ্য একটি সূত্র বলছে, নিজ খরচ দিয়ে দেশে বিদেশেযেখানেই নিকটজন সেখানেই কথা বলা যাবে।
কার্যক্রম শুরু হবার কিছুক্ষণ পর, নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দী বেগম জিয়ার কাছে যান ডেপুটি জেলার। তিনি সরকারের নতুন সিদ্ধান্ত জানান তাঁকে।
বেগম খালেদা জিয়ার কাছে ডেপুটি জেলার জানতে চান, তিনি কারও সঙ্গে কথা বলতে চান কিনা। জবাবে বেগম জিয়া বলেন, ‘হ্যাঁ, লন্ডন প্রবাসী তাঁর ছেলে তারেক জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান
জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। প্রথমত, এই বিধানে বিদেশে কথা বলা যাবে কিনা, গেলেও তাঁর মূল্য কীভাবে নির্ধারিত হবে। দ্বিতীয়ত, তারেক জিয়া লন্ডনে পলাতক। একজন পলাতক দণ্ডিতের সঙ্গে এই ব্যবস্থায় কথা বলা কতটা আইনসঙ্গত।
এর পরিপ্রেক্ষিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য খালেদা জিয়ার ইচ্ছার কথা জানানো হয়েছে। অনেক কারাবন্দিই এই ব্যবস্থার প্রথম দিনে নিকটজনের সঙ্গে কথা বললেও বেগম জিয়ার কথা বলা হয়নি কারো সঙ্গেই।





