মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ এবং বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন আবারও ফেরত দিয়েছেন আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বুধবার (১৪ মার্চ) মামলার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার আবেদনটি ফেরত দিয়ে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন।
এবি সিদ্দিকী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ এ মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি অন্য মামলায় কারাগারে আছেন। তাই তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করেছিলাম, কিন্তু আদালত আমার আবেদনটি ফেরত দিয়েছে। এর আগে ১৪ ফেব্রুয়ারিও তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলাম কিন্তু আদালত সেদিনও আমার আবেদনটি ফেরত দেন।’
এ মামলার আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেন। ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে জিয়াউর রহমান তাকে হুমকি ও অবরুদ্ধ করে রাখেন।





