আবারো আর এক মামলায় গ্রেফতার দেখানো হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিযাকে। সোমবার বিকেলে কুমিল্লার একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার এই তথ্য বিষয়ে নিশ্চিত করেছেন। গত দেড় মাস কারাগারে থাকার পর কিছুক্ষণ আগে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

আজ দুপুর সোয়া দুইটায় শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বয়স,শারীরিক অবস্থাসহ ৪টি যুক্তিতে জামিন মঞ্জুর করার কথা জানিয়েছেন আদালত। এ আদেশে সন্তোষ প্রকাশ করেন বেগম জিয়ার আইনজীবীরা।

অন্যদিকে জামিন আদেশে সংক্ষুব্ধ প্রকাশ করে আগামীকাল জামিন স্থগিত চেয়ে আপিল করার কথা জানিয়েছিলেল দুদকের আইনজীবী।