নথি না আসায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন জামিন বিষয়ে সোমবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশের জন্য আদালতে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন গ্রহণ করে আজ আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। তবে নথি না আসায় আদেশের দিন একদিন পেছানো হলো। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছিল।

খালেদা এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়।