‘আমি কী অপরাধ করেছি? কোনো কাগজেই তো সই করি নাই, একদিন এর ন্যায়বিচার হবে, আমার আদালতের প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে। কথাগুলো বলেছেন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন তার পাঁচ আইনজীবী। সাক্ষাত শেষে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তারা এ কথা জানান।
তারা আরও জানান, আদালতের ওপর খালেদা জিয়ার আস্থা রয়েছে এবং তিনি ‘ন্যায়বিচার পাওয়ার’ ব্যাপারে আশাবাদী।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কারাগারে ঢুকে প্রায় এক ঘণ্টা খালেদার সঙ্গে সাক্ষাতে কাটান পাঁচ আইনজীবীরা। এরা হলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।





