বেগম জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বললেন ‘আপনার হাতে বিএনপি তুলে দিয়েছি। ঠিক মতো কাজ করুন, ইতিহাস আপনাকে মহান করবে। বিট্রে করবেন না, আল্লাহ ক্ষমা করবে না।’
বুধবার পুরাতন ঢাকার বকশী বাজারের কারাগারে বন্দী বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন বিএনপির আট নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বেগম জিয়া প্রায় ৪৫ মিনিট কথা বলেছেন।
এক মাস ধরে আটক বেগম জিয়ার সঙ্গে এটাই শীর্ষ বিএনপি নেতাদের প্রথম বৈঠক। বৈঠকে বিভিন্ন নির্দেশনা দিয়ে বেগম জিয়া ওই মন্তব্য করেন। মির্জা ফখরুল অবশ্য আবেগঘন কন্ঠে বলেন, ‘মৃত্যু হতে পারে, তবে বেঈমানী করবো না।’





