যে পাঁচ নেতার – কারাগারে বিএনপির শীর্ষ ৫ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চান বেগম জিয়া। সাক্ষাতের অনুমতি চেয়ে বেগম জিয়া আজ মঙ্গলবার বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

কিন্তু কারা বিধি অনুযায়ী নিকটত্মীয় এবং আইনজীবী ছাড়া অন্য কারও সাক্ষাতের অনুমতি দিতে পারে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী দুই একদিনের মধ্যেই এই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কারা কর্তৃপক্ষ সাক্ষাতের ব্যবস্থা করবেন।

লিখিত চিঠিতে বেগম জিয়া যাদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন তারা হলেন: ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. ড. খন্দকার মোশাররফ হোসেন, ৩. ব্যারিস্টার মওদুদ আহমেদ, ৪. ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ৫. নজরুল ইসলাম খান।

ধারণা করা হচ্ছে, আন্দোলন এবং সরকারের সঙ্গে সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বেগম জিয়া সাক্ষাতের অনুমতি চেয়েছেন।