জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে তাকে আটক করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাজমুল ইসলাম জানিয়েছেন, সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে তাকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশরা।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বিএনপি।





