বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলটির সমর্থক চিকিৎসকরা।সোমবার দুপুর ১২টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বেশ কয়েকজন চিকিৎসক নাজিম উদ্দিন রোডের কারাগারে আসেন।
এ সময় তারা সরাসরি কারাগারে প্রবেশ করতে চাইলে পুলিশের দায়িত্বরত সদস্যরা যথাযথ অনুমতি নিয়ে আসতে বলেন। পরে চিকিৎসরা আইজি প্রিজন্সের কক্ষে গিয়ে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেছেন। দুপুর পৌনে একটা পর্যন্ত তারা সেখানেই আছেন।
বিএনপিপন্থী এই চিকিৎসক দলে আরও রয়েছেন- অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. মো. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. আমিনুল ইসলাম, ডা. মোফাকখারুল ইসলাম রানা, ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ।





