খালেদা জিয়াকে শুধু কারাবন্দি করা হয়নি যেটা তার নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার যে তিনি জামিন পাবেন সেই জামিন থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে যে ব্যাথা-যন্ত্রণা, যে আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে।

তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতার হয়েছেন ৮ তারিখের আগে। আমরা একসাথে সভা করছিলাম ওখানে মির্জা আব্বাস ভাইও ছিলেন পার্টি অফিসে গুলশান অফিসে মিটিং করছিলাম যে যার জায়গার দিকে রওনা দিয়েছি কিছুক্ষণ পরে শুনলাম গুলশান এক নম্বরে রাইফেল স্কয়েরের সামনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গাড়ি থামিয়ে আটক করেছে।

৮ তারিখের ৩ দিন আগে থেকে সারাদেশে গণ গ্রেফতার শুরু করেছে। বিএনপির নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। ঢাকাতে একটি অলিখিত কারফিউ ঘোষণা করেছে। ৮ তারিখে সকল রাস্তা-ঘাট এবং হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়।