দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি।এরই অংশ হিসেবে রাজধানীর ৭ স্থানে লিফলেট বিতরণের করবে দলটি।

বৃহস্পতিবার (১ মার্চ) সকালে রাজধানীর প্রেসক্লাব ও পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন ।

এছাড়া রাজধানীতে আরও ছয়টি পয়েন্টে বিএনপি নেতারা লিফলেট বিতরণ করছেন |জানা যায়, মৌচাকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, জুরাইন রেল গেইট এলাকায় বরকত উল্লাহর উল্লাহ বুলু এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করছেন।

এছাড়া কল্যাণপুর ও খিলগাঁওয়ে লিফলেট বিতরণ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া জেলায় জেলায় স্থানীয়রা সুবিধা মতো সকাল থেকেই এ কর্মসূচি পালন করছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে।