জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিম্ন আদালতের মূল নথি-পত্র চলতি সপ্তাহের মধ্যে পাঠানো সম্ভাবনা খুবই কম বলে জানালেন বিশেষ জজ আদালত ৫ এর পেশকার মোকাররম হোসেন।

তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ আমাদের কাছে এসে পৌঁছেছে। আদেশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি উচ্চ আদালতে পাঠাতে । সে অনুযায়ী ১৫ দিনের মধ্যে আমরা মূল নথি উচ্চ আদালতে পাঠিয়ে দেবো। মূল নথি পাঠানোর আগে কিছু প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতে হয়, সে কাজগুলো চলছে।

এই সপ্তাহের মধ্যে নথি পাঠানো সম্ভাবনা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, কবে পাঠানো হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি মূলনথি উচ্চ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) আপিল আদালত থেকে নিম্ন আদালতের মূল নথি তলব করে হাইকোর্ট বিভাগ। নথি পাওয়ার পরেই খালেদার জামিন আবেদনের আদেশ দেওয়া হবে।