ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মনে করেন বিচারিক আদালতে দণ্ড পাওয়া বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল চলাকালে জামিন পাওয়ার যোগ্য। উচ্চ আদালত জামিনের আদেশ দিনে বিচারিক আদালতের নথি দেখার যে কথা বলেছে, সেটা রীতিবিরুদ্ধ বলেও মনে করেন তিনি।
বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট এর টক শোতে এই মত দেন বিএনপিপন্থী এই শিক্ষক। রোববার রাতে এই টক শো হয়। যা সঞ্চলনায় ছিলেন খালেদ মুহীউদ্দিন।
আসিফ নজরুল বলেন, আদালতের উপর অনেক চাপ আছে। জামিন না পেলে বিএনপি মনে করবে উনি ন্যায়বিচার পাননি। আবার ছাড়া না পেলে আওয়ামী লীগ মনে করবে ন্যায়বিচার। এই অবস্থায় উচ্চ আদালতের সিদ্ধান্ত দেখার অপেক্ষায় দেশবাসী।
আদালতের রায়ের সমালোচনা করাই যেতে পারে বলে মনে করেন আসিফ নজরুল। বলেন, ‘জজ তো কথা বলতে পারেন না। কথা বলে জাজমেন্ট। জাজমেন্টের সমালোচনা সারা পৃথিবীতেই হয়।’
আসিফ নজরুল ছাড়াও এই আলোচনায় অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান।





