অফিসে বসে রাজনীতি হয় না, চার দেয়ালের মধ্যে থেকেও রাজনীতি হয় না। এই তরুণকে বোঝাতে আমি ব্যর্থ। তবে আপাতত তার কথা শোনাই ভালো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমানে বিএনপি অনেক সংঘবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি আরও ঐক্যবদ্ধ। এভাবেই তাদের এগিয়ে যেতে হবে। ক্ষমতাসীন দল মনে করেছিল একবার কারাগারে পাঠালে তাদের কয়েক টুকরা করে দেওয়া যাবে। কিন্তু তা হয়নি। বিএনপি এখন ঐক্যবদ্ধ।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে।