জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার দুপুর ২টায় শুরু হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন শুনানি শুরু হয়। খালেদার পক্ষে আদালতে রয়েছেন ব্যারিস্টার রফিক উল হক ও এ এফ হাসান আরিফ।

খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি উপলক্ষে হাইকোর্টে উপস্থিত হয়েছেন দলটির শীর্ষ নেতারা। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির কার্যালয়ে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুল হাই, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হারুন অর রশীদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।