বিএনপির আজকের কালো পতাকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা প্রদর্শন ও মিছিল করার সময় বিএনপির ২০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের পল্টন থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

২২ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশের অনুমতি না দেয়ায় আজকের কর্মসূচি ঘোষণা করে দলটি। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। এসময় কয়েকজন মহিলা কর্মী আহত হয়।