আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি পারবেন না এ নিয়ে সংশয়ে আছেন দলের নেতাকর্মীরা। এছাড়া খালেদা জিয়া আদৌ কি জামিন পাবেন কিনা সে বিষয়টি নিয়েও আতঙ্কে আছে বিএনপি।

কিন্তু আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পেতে পারেন বলে মন্তব্য করেছেন আদালত।

আসিফআদালত খালেদা জিয়ার জামিন পাওয়ার কারণ উল্লেখ করে বলেছে, ‘সাত বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে এ আদালত জামিন দিতে পারেন। খালেদা জিয়া পাঁচ বছরের জন্য সাজা পেয়েছেন। তাই তাকে আদালত জামিন দিতে পারেন। তারপর তিনি নারী ও বয়স্ক, তিনি জামিন পেতে পারেন।’

এদিকে খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেওয়ার পর দেশজুড়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। এবার এ রায় নিয়ে প্রশ্ন তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি নিজের ফেসবুক পেইজে এ বিষয়ে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘‘খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন’ এ বক্তব্য দিয়ে সরকারের লোকজন তাঁদের পছন্দের বা প্রত্যাশিত রায় কী তা স্পষ্ট করেই বলেছেন। এমন এক প্রেক্ষাপটে খালেদা জিয়ার মামলায় আদালত কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছিলেন, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।’