হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবাস খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই জামিন কিংবা খালাসের মাধ্যমে মুক্তি পেতে পারেন।আল্লামা শফী বলেন, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন সম্মানিত লোক।

আমার জানামতে তিনি ইসলামপ্রিয় একজন মানুষ। তাই আমার মন বলছে, তিনি খুব শীঘ্রই জামিন পেয়ে যাবেন।খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে নেওয়ার পর হাটহাজারীর দায়িত্বশীলরা বিষয়টি আল্লামা অাহমদ শফীর নজরে আনলে তিনি এসব কথা বলেন।

প্রবীণ এই আলেম বলেন, রাজনীতি কিংবা আন্দোলন করলে জেল-জুলুমের শিকার হওয়া স্বাভাবিক। শাপলা চত্বরেও সেটা হয়েছে। রাজনীতিতে এগুলো থাকবেই।‘তবে নোংরা প্রতিহিংসা মূলক কর্মকাণ্ড আমাদের সবাইকে পরিত্যাগ করতে হবে।

বিএনপিকে ধন্যবাদ সহিংস আন্দোলনের বদলে মসজিদকেন্দ্রিক বিক্ষোভ কর্মসূচি বেছে নেয়ার জন্য। সরকারকেও এক্ষেত্রে সহনশীল হতে হবে’, বলেন আহমদ শফী।