জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে সারা দেশেই থমথমে অবস্থা বিরাজ করছে। রায় শুনতে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাচ্ছেন। একাধিক সূত্র জানিয়েছে, আদালতে যাওয়ার আগে খালেদার সকালের নাস্তায়ও ছিল দেশি মুরগির স্যুপ, সবজি ও রুটি।
গুলশানের বাসভবন থেকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা পৌনে ১২টার দিকে আদালতের উদ্দেশে বাসভবন থেকে বের হন খালেদা।
এদিকে সকাল ৯টা ৫৫মিনিটে সানাউল্লাহ আদালতে খালেদা জিয়ার হাজিরা জমা দেন। তিনি জানান, প্রতি তারিখেই খালেদা জিয়া উপস্থিত হওয়ার আগেই তিনি হাজিরা কাগজপত্র জমা দেন। আজও জমা দিলেন। বেলা ১১টা-সোয়া ১১টা নাগাদ তিনি আদালতে হাজির হবেন।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, মীর নাসির উদ্দীন, ব্যারিস্টার নিতাই চন্দ্র রায়, সানাউল্লাহ মিয়া, আজিজুর রহমান খান বাচ্চু, আমিনুল ইসলাম,
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





