বেগম জিয়ার কারা জীবন দীর্ঘ হলে জোবায়েদা রহমান নন শর্মিলা রহমান দেশে আসবেন। শর্মিলা রহমান বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। তাঁর ডাক নাম সিথি।
কোকো মারা যাবার পর সিথি তাঁর দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা লন্ডনেই বসবাস করছেন।
তবে দেশে এসে শর্মিলা রহমান বিএনপির রাজনীতির হাল ধরবেন না। তিনি গুলশানের বাসভবন দেখভাল করবেন। গত বৃহস্পতিবার শর্মিলার মা মোখলেসা রেজা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন। বেগম জিয়াও এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেই জানা গেছে। সেক্ষেত্রে তারা হাইকোর্টে জামিনের আবেদনের পর সরকার বেগম জিয়ার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখায় কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন।





