গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি সমর্থক পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলের স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে গুলশানে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারেকের বক্তব্য লউড স্পিকারে শোনানো হয়।

by Taboola Sponsored Links You May Like
If you own a computer you must try this game!
Vikings: Free Online Game
জানা গেছে, বৈঠকে পেশাজীবীসহ দলের নেতাদের উদ্দেশ্যে দেয়া তারেকের বক্তব্য ছিলো বেশ গঠনমুলক। এর আগেও তিনি একাধিকবার শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন। কিন্তু আজকের বৈঠকে তারেক ছিলেন তুলনামূলক শান্ত।

বক্তব্যের শুরুতেই সকলকে সালাম জানান তারেক। এরপর বিগত কয়েক দিনে দেশে ঘটে যাওয়া ঘটনা সমুহ সামনে এনে এ থেকে উত্তরণে দেশের সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার বিষয়টি উল্লেখ করে আগামী নির্বাচন থেকে খালেদা জিয়াকে দুরে রাখতে এটি আওয়মী লীগ সরকারের চক্রান্ত বলে জানান তিনি।

তারেক বলেন, আপনারা সকলেই জানেন আজকে অত্যন্ত কৌশলে দেশে একটি নব্য বাকশাল কায়েমের চেষ্টা চলছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা খালেদা জিয়া। তাই তাকে নির্বাচন থেকে দুরে রাখার অপচেষ্টা হচ্ছে।

এসময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আওয়ামী লীগ সরকারের এই ষড়যন্ত্র মোকাবেলায় পেশাজীবীদের নিজ নিজ অব্স্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।