বেগম খালেদা জিয়ার রায়ের প্রত্যয়িত কপি নিয়ে বিএনপি যা বলছে, তা মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত যুবলীগের আহ্বায়ক কমিটির আনন্দ র্যালি শেষে সময় সংবাদকে একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে কোন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি এবং নতুন করে দেখানো হবে না।
এছাড়া তিনি আরো বলেন, ‘আমি শুনেছি, গতকাল তারা জজ সাহেবকে জিম্মি করে জানতে চেয়েছেন কবে তিনি রায়ের কপি দিবেন। রায়ের কপি ৬৩২ পৃষ্ঠা, সেটা যুক্তিসঙ্গতভাবে টাইপ করে পরে তাদের দেয়া হবে। এই ব্যাপারে সরকারের কোন দায় নেই এবং কোন মাথাব্যথাও নাই।’





