বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভায় সর্বসম্মতিক্রমে জোটের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দিয়ে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে এজন্য ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।

একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে নেয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

তিনি বলেন, ২০ দলীয় জোটের সভায় বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে সকলে। দেশনেত্রীর মুক্তির দাবিতে অদূর ভবিষ্যতে ২০ দলীয় জোট আলাদা আলাদা কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম