বিএনপির স্থায়ী কমিটির রোববারের বৈঠক পুরোটাই ছিলো সন্দেহ আর আবিশ্বাসে ঠাসা।বৈঠকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রায় অর্ধেক সময় দলের ভাঙ্গনে বিশ্বাঘাতকতার পরিণাম ইত্যাদি বিষয় নিয়ে কথা বললেন। বৈঠক শেষে, স্থায়ী কমিটির সদস্যরা একজন আরেক জনের দিকে অবিশ্বাস আর সন্দেহের দিকে তাকাচ্ছিলেন।

কিন্তু ধৈর্যের বাধ কার কতক্ষণ থাকে? স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে প্রথমে ইশারা করলেন। এরপর তার হাত ধরে খুব জোরে সেক করলেন। তখনও মির্জা ফখ্রুল বুঝতে পারেননি ডঃ মোশাররফ কি বলছেন।

এরপর ডঃ মোশাররফ মির্জা ফখ্রুলের কানের কাছে গিয়ে বললেন, ‘তোমার বিএনপির চেয়ারপারসন কে?’ এতোক্ষণে বুঝতে পারলেন মির্জা ফখরুল। হাত সরিয়ে নিয়ে বললেন, ‘আল্লার কসম আমি দালাল না,আমি বেঈমানী করবো না’।