বেগম জিয়াকে ছাড়া বিএনপি নেতাদের প্রথম বৈঠকেই মতদ্বৈততা দেখা দিল। টেলিফোনের মাধ্যমে তারেক জিয়া বৈঠক অংশগ্রহণ করেন।
বৈঠকে তারেক সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনের পরিকল্পনার কথা বললেও অধিকাংশ নেতা তাতে সায় দেননি। দলের সিনিয়র নেতারা বেগম জিয়ার জামিনকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করতে চাইছেন।
বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান অবশ্য মনে করেন, চাপ সৃষ্টি না করলে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। উত্তেজিত তারেক, বেগম জিয়াকে ডিভিশন মর্যাদা না দেওয়া এবং চিকিৎসার সুযোগ না দেয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এক পর্যায়ে উত্তেজিত তারেক বলেন, ‘আপনারা তো কিছুই করছেন না।’ পরে আমীর খসরু মাহমুদ বলেন, ধাপে ধাপে তারা আন্দোলন করতে চান এবং আইনগত লড়াইকেও এগিয়ে নিয়ে যেতে চান। ব্যারিস্টার মওদুদ আহমেদ আইনী প্রক্রিয়ারও ব্যাখা দেন।





