বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষনা থাকলেও কুষ্টিয়ায় কোন কর্মসূচী পালিত হয়নি।
এদিকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ তাঁর বাড়ির সামনে অবস্থান নিতে দেখা গেছে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সোহরাব উদ্দিন বাড়িতেই অবস্থান করছেন। তবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকেই কুষ্টিয়ার পুলিশ জেলা বিএনপি কার্যালয়সহ কুষ্টিয়ায় ব্যাপক তৎপরতা দেখায়। দুপুর সাড়ে ১২টায় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের বাঁধায় তিনি শেষ পর্যন্ত বের হতে পারেননি।
এদিকে রায়কে ঘিরে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জোরদার করা হয়েছে পুলিশী টহল।





