নির্দেশ দিলেন তারেক – জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায় শুনে হাউ মাউ করে কেঁদে উঠলেন লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
রায়ের পর অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সঙ্গে কথা বলেন তারেক রহমান। এসময় তিনি কাঁদছিলেন বলে জানিয়েছে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
এসময় আর এক মুহুর্ত দেরি না করে আপিল করার নির্দেশ দেন তারেক রহমান। কান্না জড়িত কণ্ঠে তারেক রহমান বলেন,‘ওরা আমার মাকে মেরে ফেলবে।
এদিকে রায় শুনে লন্ডনে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমানও কান্নায় ভেঙ্গে পড়েন।
সূত্রে জানা গেছে, তারেক জিয়া বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে রায়ের সংবাদ শোনেন। এসময় তারেক জিয়ার পরিবারের সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির দুজন নেতা, জিয়াউর রহমানের দুঃসম্পর্কীয় এক আত্মীয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, রায়ের আগে গুলশানে বেগম জিয়া যখন তাঁর বাসভবন থেকে বের হন তাঁর আগেই তার পুত্রের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তারেক এবং তার পরিবার বাংলাদেশি টেলিভিশনের সামনে বসেন।





