পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

মিছিলটি বায়তুল মুকাররামের উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে।