আজ দুপুরে প্রকাশ করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। সেই দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আরো বেশ কয়েকজনকে দেওয়া হয় কারাদন্ড। সেই তালিকায় ছিলেন সাবেক আমলা ড. কামাল উদ্দিন সিদ্দিকী। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তাকে দেওয়া হয় ১০ বছরের কারাদন্ড। “
টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রায়ে তার শাস্তি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। তবে তিনি বলেন, ‘ম্যাডামের এই পরিণতির জন্য একজনই দায়ী,তিনি হলেন তারেক রহমান। ’ বেগম জিয়ার সাবেক এই সচিব বলেন, ‘তারেকের বন্ধু বান্ধবদের লাগামহীন দুর্নীতির জন্যই দেশের মানুষ বিএনপির উপর ক্ষুদ্ধ হয়ে উঠেছিল। যে কারণেই দেশে ওয়ান ইলেভেন এসেছিল। ’
ড. কামাল সিদ্দিকী বলেন, ‘তারেক রহমানের অপরিনামদর্শীতার কারণে ২০১৪র নির্বাচনে বিএনপি অংশগ্রহন করল না। ’ তিনি আরো মনে করেন, ‘২০১৪র নির্বাচনে যদি বিএনপি বিরোধী দলেও থাকতো, তাহলে এই মামলা এতদূর গড়াতো না। সংসদের বিরোধী দলের নেতাকে জেলে নেওয়ার সাহস দেখাতো না আওয়ামী লীগ। ’
উল্লেখ্য যে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হয় ৫ বছরের কারাদন্ড। আর সাথে সাথেই করা হয় ২ কোটি টাকার জরিমানা।





