বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বিষয় মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবই জানেন আপনারা, তবে খবর আর একটা আছে, মহারানি খালেদা জিয়া এখন কারাগারে। তবে এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটা আদালতের ব্যাপার।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, একজন দুর্নীতে চ্যাম্পিয়ন, আর একজন সততায় চ্যাম্পিয়ন। আমাদের নেত্রী শেখ হাসিনা সততার কারণে বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত নেতা। তাই বলুন আরেকবার দরকার শেখ হাসিনার সরকার। তাহলে যা হয়নি তা সবই হবে। বরিশালের মানুষের ঈমান ঠিক আছে, ওয়াদা করলে ঠিক রাখে।