মায়ের জেলে যাওয়ার বিষয়ে ছেলে তারেক জিয়া ফেসবুক পেইজে লিখেছেন, ‘কোনও প্রমান ছাড়া কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার নির্দেশে আইন সচিব দুলালের লেখা রায় পড়ে শুনিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
কিন্তু জনতার আদালতে পরাজয় হয়েছে হাসিনার। একটি অবৈধ রায় দেবার জন্য জনগনের ভয়ে তাকে দেশব্যাপী ১৪৪ ধারা জারি করতে হয়েছে।’
‘তারপর ও জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই ১৪৪ ধারা ভঙ্গ করে হাসিনার মুজিব কোর্টে দেয়া রায়ের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে, রাজপথের সংগ্রাম ও চলবে। বাংলাদেশ জিন্দাবাদ।’





