বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। আর এই সাজার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করতে খালেদা জিয়াকে শাস্তি দেয়া হয়েছে। এ মামলায় তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত।