জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।
একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে মামলার আরও ৪ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সাথে রায়ে ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানা ধার্য করা হয়েছে।
এদিকে দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় আগামী নির্বাচনে অযোগ্য হয়ে পরলেন বিএনপির চেয়ারপারসন।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোন ব্যক্তি ফৌজদারি মামলায় ২ বছর বা তার অধিক সাজাপ্রাপ্ত হলে সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। সাজাপ্রাপ্তির ৫ বছর অতিবাহিত হওয়ার পর তিনি সংসদ নির্বাচনের যোগ্য হবেন।





