আদালতের উদ্দেশ্যে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।এর আগে সাগে ১১টার দিকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ। এজন্য আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন বেগম জিয়া।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।
খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।





