আগামীকাল জিয়া অরাফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে। সেই রায় নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন সেই মামলায় সাজা হয়ে যেতে পারে বেগম জিয়ার। আর সেই মামলা নিয়েই আজ সংবাদ সম্মেলনে আসেন বেগম জিয়া।
বেগম জিয়া বলেন ,’দেশবাসীর উদ্দেশে বলতে চাই- আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। আমি কোনো দুর্নীতি করিনি। আমাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করছে সরকার। হামলা-মামলা চালিয়ে কণ্ঠরোধ করছে সরকার। ‘
খালেদাজিয়া আরো বলেন ,’ বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমনই থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাব না। ‘





